চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর খুলশী থেকে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার গিয়াস উদ্দিনের (৩০) বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ বড়বিল গ্রামের মো. আমিনের ছেলে।
খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্ত্তী জানান, বৃহস্পতিবার সকালে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে গিয়াস ঝাউতলা এলাকায় অবস্থান করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
তিনি জানান, গিয়াসের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় জোড়া খুন এবং বান্দরবান সদর, চট্টগ্রামের খুলশী ও বায়েজিদ থানায় হত্যা ও ডাকাতিসহ আরও চারটি মামলা রয়েছে।
