রাজশাহীতে বাসের ধাক্কায় ২ নারী নিহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাসের ধাক্কায় দুই নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার বিকালে নিহতরা হলেন- নগরীর দেবীশিংপাড়া এলাকার শফিক আহমেদের স্ত্রী নয়ন (২৮) ও একই এলাকার শামসুল রহমানের স্ত্রী রানু (৩২)।
এ ঘটনায় আহত পারভীন বেগম (৪০), ইজিবাইক চালক আরিফ (৩০) এবং ইউনুসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার রাজশাহী শহর থেকে আসা একটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ইজিবাইকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে নয়ন নামের নারী যাত্রী নিহত হন, পরে হাসপাতালে রানুর মৃত্যু হয়।
বাস ও ইজিবাইক আটক করে মতিহার থানায় নিয়ে আসা হয়, তবে বাসের চালক ও সহকারীকে আটক করা যায়নি বলে জানান ওসি আব্দুর রউফ।
