২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জের বন্ধ ৩ ইউনিট চালু

যান্ত্রিক ত্রুটির কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট উৎপাদনে ফিরেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার বেলা ২টার দিকে ইউনিটগুলো চালু হয় বলে কর্তৃপক্ষ জানায়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব জানান, সকাল ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ‘ট্রিপ’ করে।

এ সময় বিদ্যুৎ কেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ শুরু করেন। বেলা ২টায় বন্ধ হয়ে যাওয়া তিনটি ইউনিটে আবার উৎপাদন শুরু হয় বলে জানান তিনি।

পুরনো খবর:

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ