২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মাদক বিক্রেতাকে’ সাজা

চট্টগ্রামের বাকলিয়া থেকে ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

পুলিশের দাবি, সাজাপ্রাপ্ত মো. আব্দুর নূর (২৮) একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও ছিনতাইসহ বেশ কিছু মামলা রয়েছে। 

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার সকালে আব্দুর নূরকে তার তক্তারপুলের বাড়ি থেকে ২৬টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে বিকেলের দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরশাফুল আলম তাকে এক বছরের কারাদণ্ডের অদেশ দেন।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, “আব্দুর নূরসহ তারা চার ভাই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালে তারা বাকলিয়া এলাকায় সাহেদ নামে আরেক মাদক বিক্রেতাকে হত্যা করে বলে পুলিশের কাছে অভিযোগ আছে।”