চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় নারী নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মহারাজপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলালী বালা সিং উপজেলার মহারাজপুর গ্রামের নারায়ণ চন্দ্র সিংয়ের স্ত্রী ।
সদর মডেল থানার এসআই দুলাল জানান, দুলালী বালা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী বিআরটিসির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
