২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চার হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 02:07 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

এরা হলেন- মো. আলমগীর (৪২), মো. মোস্তফা (২৮), লিজা আক্তার (৩৫) ও ইব্রাহিম খলিল (১৯)।

রোববার রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

লোহাগাড়া থানার এসআই আব্দুল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই চারজন দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ইয়াবা পাচার করে আসছিল।

"রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ এলাকায় তাদের মাইক্রোবাস তল্লাশি করা হয়। গাড়ির দরজার ভেতরে বিশেষ কায়দায় প্যাকেটে করে ইয়াবাগুলো লুকিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিল।”

এ সময় মো. ইব্রাহিম (৪০) নামে পাচারকারী চক্রের আরেক সদস্য পালিয়ে যায় বলে এসআই আওয়াল জানান।

গ্রেপ্তার চারজনের মধ্যে আলমগীর ও মোস্তফা গাড়ি চালক। আর লিজা পলাতক ইব্রাহিমের স্ত্রী বলে জানান তিনি।