২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 11:51 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার সকাল ৯টার দিকে শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান।

নিহতরা হলেন- মোহনপুর ইউনিয়নের তুলশিপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (২৮) ও মোহাম্মদ হেলাল (২৩)।

মোটরসাইকেলে করে তারা বীরগঞ্জ থেকে দিনাজপুর যাচ্ছিলেন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে পঞ্চগড়গামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সামনাসামনি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ওই দুই যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।