২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বাসের সঙ্গে এক মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 07:12 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার দুপুর ২টার দিকে ভূজপুর থানার মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হতাহত দুজনই মোটর সাইকেলে ছিলেন।   

নিহত মনির হোসেন (২৩) ভূজপুর এলাকার মোহাম্মদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আহত মো. শিপন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির ও শিপন দুই বন্ধু মোটর সাইকেলে চট্টগ্রাম শহরে আসার সময় মোহাম্মদপুরে বিপরীতমখী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।