২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 07:52 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

নিহত কামাল ফকির (৩৫) উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতা গ্রামের সাহাত ফকিরের ছেলে। তিনি সৌদী আরবে থাকতেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তিতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. মনির হোসেন জানান, এলাকায় আধিপত্য নিয়ে তিতা গ্রামের চানু মোল্লা ও সাহাত ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে সাহাত ফকির নিজের জমিতে ধান কাটতে গেলে চানু মোল্লা ও তার লোকজন বাধা দেয়।

চানু মোল্লা ওই জমি নিজের দাবি করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে  দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের আঘাতে কামাল ফকির ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও কমপক্ষে ৩০ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।