২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় পোশাককর্মীর সাজা

চট্টগ্রামের বাকলিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক পোশাক শ্রমিককে তিন মাস ১৫ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

দণ্ডপ্রাপ্ত মো. খোকন (২৫) ভোলার জেলার মো. ইউসুফের ছেলে।

তিনি চাক্তাইয়ের একটি গার্মেন্টের শ্রমিক বলে জানান বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোকনের বিরুদ্ধে স্থানীয় ইউসেফ স্কুলের এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল।

“শনিবার দুপুরে খোকনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ তাকে সাজা দিয়ে কারাগারে পাঠান।”