২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশাখালীতে জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশাখালী থেকে পাঁচ হাজার টাকার জাল নোট ও তিন হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের বাসিন্দা মো. ইসমাইল (৫০) ও বরিশালের মো. আলম (৩০)।

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার দুপুরে উপজেলার প্রেম বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে পৃথক অটোরিকশায় তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।

স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার-বাঁশখালী সড়কে দেড়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ৪০০ পিস ইয়াবাসহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

“কাছাকাছি সময়ে অন্য একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিন হাজার পিস ইয়াবা ও পাঁচটি এক হাজার টাকার মোট পাঁচ হাজার টাকার জাল নোটসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল জানিয়ে ওসি স্বপন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা ভাড়ায় চালিত অটোরিকশা করে কক্সবাজার থেকে বাঁশখালী সড়ক দিয়ে চট্টগ্রাম নগরীতে আসছিল।”