নয়া পল্টনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
রাজধানীর নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে কড়াই-গোস্ত নামের ওই রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।
পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, “রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে কেউ আহত হননি।”
