মাদারীপুরে পুলিশের গুলিতে ৩ ‘ছিনতাইকারী’ আহত
মাদারীপুরে মোটরসাইকেল ছিনতাই করে পালানার সময় তিন জনকে গুলিতে আহত করেছে বলে দাবি করছে পুলিশ।
শুক্রবার ভোরে কাজীরটেক এলাকায় এই ঘটনায় আহতদের মাদারীপুর জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, গত কয়েকমাসে মাদারীপুর জেলায় প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গোপন সংবাদ পেয়ে ভোরে কাজীরটেক এলাকায় অভিযান চালায় সদর থানার পুলিশ।
এ সময় ছিনতাইকারীদের একটি দল ৪টি মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গুলি করে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধদের আটক করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি জিয়াউল মোর্শেদর আরও জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় পটুয়াখালী, মাগুরা ও শরীয়তপুর থেকে সংঘবদ্ধ ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।
এদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানান্ তিনি।
