নওগাঁয় ট্রাক চাপায় শিশু নিহত
নওগাঁয় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে মহাদেবপুর-নজিপুর সড়কের জিয়াবাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন (৭) উপজেলার চকহরি বল্লম আবাসন প্রকল্পের বাসিন্দা আলম আলীর ছেলে এবং পাটকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ইমনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে নজিপুর থেকে পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
