২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বন্দর থানার পোর্ট ইস্ট কলোনি থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 03:47 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

গ্রেপ্তার চারজন হলেন- মাহমুদুর রহমান (২৩), আতিকুর রহমান (২৩), মোস্তাক উদ্দিন (২৪) ও মাহবুব আলম (২৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইস্ট কলোনির পূর্ব পাশের নির্জন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই চারজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগজিন, পিস্তলের একটি ‍গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয় বলে শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএসপি আমিরুল বলেন, “গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা নগরী ও জেলার কয়েকটি স্থানে ডাকাতিতে এসব অস্ত্র ব্যবহার করেছে।”