২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় উত্তর কোরীয় নারী মদসহ গ্রেপ্তার

রাজধানীর বনানীর এক রেস্তোরাঁ থেকে উত্তর কোরিয়ার এক নারীকে মাদকসহ গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 12:31 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে বনানীর ২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে পিয়ংইয়ং রেস্তোরাঁয় অভিযান চালিয়ে রেগ সান হুয়া নামের ৩০ বছর বয়সী ওই তরুণীকে আটক করা হয়।

তার কাছ থেকে ৯৪ ক্যান বিয়ার, ১০ বোতল হুইস্কি ও ২১০টি উত্তেজক বড়ি পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১২টার দিকে আমরা ওই রেস্তোরাঁয় অভিযানে গেলে তারা তিনটি কক্ষে আমাদের ঢুকতে দিতে চাইছিল না। পরিচয় দেওয়ার পরও ঢুকতে না দেওয়ায় আমাদের সন্দেহ হয় এবং পরে সেখানে তল্লাশি চালিয়ে মদ পাওয়া যায়।”

রেস্তোরাঁর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এর দায়িত্বে থাকা উত্তর কোরীয় নাগরিক রেগ সান হুয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।