২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।  

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 12:02 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় দুর্ঘটনার ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহত পংকজ সরকার (৩০) টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত জাকারিয়াকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু থানার ওসি আখেরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে টাঙ্গাইল আসার পথে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পংকজ নিহত হন।