২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মানবপাচারকারী সন্দেহে আটক ৩

রাজধানীর ফকিরাপুল থেকে মানবপাচারকারী সন্দেহে তিনজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

র‌্যাব-৩ এর অধিনায়ক গোলাম সারওয়ার জানান, বৃহস্পতিবার ফকিরাপুলের ডিআইটি স্টেশন রোডের ‘আলাউদ্দিন ভবন’ এবং এর পাশের একটি আবাসিক হোটেল ও একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

দুপুর থেকে শুরু হওয়া অভিযান রাত পৌনে ১০টার সময়ও চলছিল বলে জানান তিনি।

মানবপাচারকারী সন্দেহে তিনজনকে আটকের পাশাপাশি সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় এনে ‘গলাকাটা পাসপোর্ট’ দিয়ে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

“মানবপাচারকারী এই চক্রটি ট্রলারে করে মালয়েশিয়া এবং বিমানে অন্য দেশে লোক পাঠিয়ে প্রতারণা করে।”

আটক ও উদ্ধারদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি  তিনি।