২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন

অপরাধীদের শনাক্ত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

এছাড়া শিমরাইল থেকে কাঁচপুর পর্যন্ত রাস্তাও আটটি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয় বলেও পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের উপস্থিতিতে ক্যামেরাগুলো চালু করা হয়।

খন্দকার মহিদ উদ্দিন জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৮ জেলার ৩৩টি রুটের দূরপাল্লার যানবাহন শিমরাইল-কাঁচপুর হয়ে চলাচল করে।

তাই শিমরাইল মোড়ের বিভিন্ন স্পটে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধীদের ধরতেই এই সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে।

এখন থেকে ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলেও জানান এসপি মহিদ উদ্দিন।

ক্যামেরাগুলো চালু করার সময় এসপির সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, সহাকারী পুলিশ সুপার (সার্কেল ক) ফোরকান শিকদার, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ ও পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।