২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

সাভারে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার নয়াবাড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী।

মৃত মোহাম্মদ রওশন আলী (৩২) নয়াবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির মুদি দোকানের ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন রওশন আলী।

এ সময় হঠাৎ একটি মিটারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

তাকে উদ্ধার করে সাভার সুপার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।