নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নিহত ১
নারায়ণঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন আহন (৪৫) বরিশালের রাঙ্গাবালী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
এ ঘটনায় ট্রকের হেলপার মিলনকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে ফতুল্লা বাজার থেকে ভ্যানে করে পান নিয়ে নগরের দ্বিগু বাবুর বাজার এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হারুনের ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত হারুন ফতুল্লার লালপুর এলাকায় ভাড়া থাকতেন বলে জানান ওসি।
