২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় গোসলে গিয়ে নিখোঁজ দুই কিশোর

পদ্মায় গোসল করতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলার বড়মোকাম বাজার এলাকায় নিখোঁজ হয় ঢাকার করাতিটোলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র দিপু (১৪) ও ঢাকা জজ আদালতের মুহুরি সুমন সুমন (১৭)।

ফায়ার সার্ভিস তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মুফিজুর রহমান জানান, দিপু ও সুমন ঢাকার আরমানিটোলা থেকে লৗহজং উপজেলার হারিদিয়া গ্রামে একটি ওরশে যোগ দিতে আসে।

দুপুরে দুজন পদ্মায় গোসল করতে গেলে নিখোঁজ হয়।

নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে বিঘ্ন হচ্ছে বলে জানান ওসি।