সেতু থেকে ছেলেকে নিয়ে মায়ের লাফ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর উপর থেকে ছেলেকে নিয়ে লাফ দিয়েছেন এক নারী।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এ ঘটনার পর তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হলেও তার মা নিখোঁজ রয়েছেন।
আহত শিশুটিকে ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে নিয়ে ওই নারীকে লাফ দিতে দেখেন নদীর পাড়ে পাথর ভাঙার শ্রমিকরা।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিখোঁজ নারীকে উদ্ধারে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
