২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর নগর ভবনে ভাংচুরে মামলা  

গাজীপুর নগর ভবনে দুদল ঠিকাদারের হাতাহাতি ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব মো. নেজামুল হক বাদী হয়ে জয়দেবপুর থানায় বুধবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

মামলার আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামারুজ্জামান রিপন ও তার ভাই গাজীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।

দেনা-পাওনার ঘটনাকে কেন্দ্র করে বুধবার গাজীপুর নগর ভবনে সরকারদলীয় দুদল ঠিকাদারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন কাউন্সিলর ও দুই ঠিকাদারসহ ১০ জন আহত হন।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, মামলায় নগর ভবনের বিভিন্ন কক্ষের জানালার কাচ, দরজা, ফুলের টবসহ আসবাবপত্র ভেঙে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলার পর শাহজাহান মিয়া সাজুকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।