২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে ভোটের তফসিল ঘোষণা

চতুর্থ উপজেলা নির্বাচনের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 01:43 AM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বুধবার ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের সব উপজেলায় ১৫ জুন এ ভোট গ্রহণ করা হবে।

এ লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. সামসুল আমল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়।

দেশের ৪৮৯ উপজেলার মধ্যে ৪৭৮ উপজেলার সীমানা গেজেট ও ভোটার তালিকা রয়েছে ইসির কাছে।  

এতে ১ হাজার ৫৭৭ নারী সদস্য পদে নির্বাচিত হবেন। ভোটার রয়েছে ১৪ হাজার ১২ জন।

উপজেলা পরিষদের একটি ভোটকেন্দ্রে উপজেলাভুক্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত জনপ্রতিনিধিদের ভোটে নারী সদস্যরা নির্বাচিত হবেন।

৫৭ ইউপিতে শূন্য পদে উপ-নির্বাচন ১৪ জুন

সারাদেশের ৫৭টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া পদে ১৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বিভিন্ন সময়ে ৫৭টি ইউনিয়নের মধ্যে ৫টি চেয়ারম্যান পদে, ৪৭টি সাধারণ সদস্য পদে এবং বাকি ৫টিতে সংরক্ষিত মহিলা পদ শূন্য হয়েছে, যেগুলোতে আগামী ১৪ জুন ভোট গ্রহণ করা হবে।

৫৭ ইউপির শূন্য পদ

চেয়ারম্যান পদে সিরাজগঞ্জের দূর্গানগর, ফুলবাড়ীয়ার কালাদহ, লৌহজংয়ের হলদিয়া, নাঙ্গলকোঁটের দৌলখাঁড় এবং গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ।

সংরক্ষিত মহিলা পদে মতলব দক্ষিণের উপাদী উত্তরের ১ নং ওয়ার্ড, নবীনগরের নাটঘর ইউপির ২ নং ওয়ার্ড, মোড়েলগঞ্জের হোগলাপাশার ২ নং ওয়ার্ড, আগৈলঝাড়ার রতনপুরের ১ নং ওয়ার্ড এবং পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড।

বাকি ৪৭টি সাধারণ ওয়ার্ডর সদস্য পদ হচ্ছে -বোদার ঝলইশালশিরীর ২ নং ওয়ার্ড, হরিরামপুর ইউপির ৯ নং ওয়ার্ড, সিংড়ার ২ নং ওয়ার্ড, তেকানীর ১ নং ওয়ার্ড, ছাইকোলার ১ নং ওয়ার্ড, বয়ড়ার ৪ নং ওয়ার্ড, বাঘবেড়ার ৭ নং ওয়ার্ড, দাওগাঁর ৫ নং ওয়ার্ড, পিংনার ২ নং ওয়ার্ড, খড়িয়ার ৯ নং ওয়ার্ড, নালীর ৭ নং ওয়ার্ড, সুতালড়ীর ৫ নং ওয়ার্ড,সাদিপুরের ৬ নং ওয়ার্ড, কলমার ৮ নং ওয়ার্ড, বৌলতলীর ২ নং ওয়ার্ড, গাওদিয়ার ৪ নং ওয়ার্ড, ভাগ্যকুলের ৬ নং ওয়ার্ড, পুটিয়ার ৭ নং ওয়ার্ড, পলাশতলীর ১ নং ওয়ার্ড, শিরুয়াইলের ৮ নং ওয়ার্ড, বলদিয়ার ৮ নং ওয়ার্ড, হোগলাপাশার ৩ নং ওয়ার্ড, জামদিয়ার ৪ নং ওয়ার্ড, খেদাপাড়ার ৯ নং ওয়ার্ড, বড়দলেল ৯ নং ওয়ার্ড,আব্দালপুরের ৬ নং ওয়ার্ড, রাধানগরের ৮ নং ওয়ার্ড, বুড়িচং সদরের ১ নং ওয়ার্ড, নাথেরপেটুয়ার ৬ নং ওয়ার্ড, ঝলম(দক্ষিণ) এর ৩ নং ওয়ার্ড, আলকরার ৭ নং ওয়ার্ড, নিলখীর ১ নং ওয়ার্ড, যাত্রাপুরের ৪ নং ওয়ার্ড, সরাইলের ৭ নং ওয়ার্ড, পানিশ্বর উত্তরের ৯ নং ওয়ার্ড, বালিথুবা পূর্বের ৮ নং ওয়ার্ড, চিতোষী পূর্বের ৮ নং ওয়ার্ড, মুছাপুরের ৮ নং ওয়ার্ড, কোদালার ৫ ও ৯ নং ওয়ার্ড, ইসলামপুরের ৬ নং ওয়ার্ড, চিকদাইরের ৩ নং ওয়ার্ড, বড়উঠানের ৮ নং ওয়ার্ড, কান্দিগাঁওয়ের ৭ নং ওয়ার্ড, বুধবারী বাজারের ৯ নং ওয়ার্ড, দুবাগের ৯ নং ওয়ার্ড এবং শিমুলবাঁক ইউনিয়নের ২ নং সাধারণ ওয়ার্ড।