২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘পুত্রের হাতে’ পিতা খুন

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন পুত্রের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

শনিবার রাতে সিরাজদিখান উপজেলার পূর্ব চান্দের চর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন কাটু মিয়া (৭০)।

ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস জানান, কাটু মিয়া তার সম্পত্তি থেকে ৩ শতাংশ জমি ছোট ছেলে কুয়েত প্রবাসী রব মিয়ার নামে লিখে দেন।

রব মিয়া দেশে ফিরে এলে শনিবার বিকালে সম্পত্তি ভাগাভাগির বিষয়টি নিয়ে অপর তিন ছেলের সঙ্গে কাটু মিয়ার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে কাটু মিয়াকে মারধর করে ওই তিন ছেলে নুরু মিয়া (৪৮), আকবর মিয়া (৪২), নাজু মিয়া (২৭)।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জনান ওসি।