২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে রিভলভার দেখিয়ে ছিনতাই চেষ্টা, আটক ২

চাঁদপুরে একটি লঞ্চের মধ্যে রিভলভারসহ দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে যাত্রীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 11:44 AM

Updated : 22 Aug 2022, 12:16 PM

ওই দুই যুবক অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল বলে যাত্রীরা জানিয়েছেন।    

এরা হলেন- ভোলার রতনপুর এলাকার ইসলামুল হক ওরফে শাকিল (১৯) ও কিশোরগঞ্জের কুড়িমারা এলাকার আজিজুল হক (১৮)।

চাঁদপুর নৌ পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, বুধবার সকালে ‘ইচলী লঞ্চ টার্মিনালে’ ঢাকা থেকে আসা এমভি রফরফ-২ নামের একটি লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

“তারা অস্ত্র দেখিয়ে যাত্রীদের টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করছিল। তবে তাদের কাছে যে রিভলবার পাওয়া গেছে তাতে গুলি ছিল না।”

লঞ্চের যাত্রীরা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় ওই দুই যুবককে ধরে ফেলে এবং ইচলীতে তাদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করে বলে আবুল হোসেন জানান।