২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে নিপীড়ক শিক্ষকের অপসারণ দাবি

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা শিক্ষককে আপসারণের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা  সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

গত ২৩ এপ্রিল নিজ বিভাগের দশম ব্যাচের এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন নিপীড়ন করেন বলে অভিযোগ রয়েছে।

২৬ এপ্রিল এ ব্যাপারে লিখিত অভিযোগ জানালে ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে তার স্থায়ী অপসারণের দাবি জানিয়ে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রফ্রন্ট।

সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, একটি বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়কদের আস্তানায় পরিণত হতে পারে না। এ ধরনের নিপীড়ক শিক্ষকদের বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ না করলে তার কাছে কোন শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।

তিনি বলেন, “সাখাওয়াত হোসেনকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। কিন্তু আমরা তার স্থায়ী অপসারণ চাই, যাতে করে আবার ফিরে এসে তিনি এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে। আর এ ধরনের অপরাধের শাস্তি না হলে অন্য আরো অপরাধীরা এর সুযোগ নেবে।”