নীলফামারীতে ৫শ নারীর জাতীয় পার্টিতে যোগদান
নীলফামারীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাঁচ শতাধিক নারী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
সোমবার দুপুরে শহরের মাধার মোড়ে জেলা জাতীয় পার্টি কার্যালয় চত্বরে এ যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপিস্থত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মাহাবুব আলী বুলু।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী কর্মীরা।
যোগদান ও মতবিনিময় সভা শেষে সদ্য যোগদান করা সদস্যদের নিয়ে জেলা জাতীয় পার্টির একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে যোগদান ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের চৌধুরী বুলু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু ও জেলা জাতীয় মহিলা পর্টির আহবায়ক নাজমা শারমীন মিতু।
সাজ্জাদ পারভেজ বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীর বিভিন্ন ইউনিয়নে থাকা আওয়ামী লীগের মহিলা লীগ, বিএনপির মহিলা দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নারী কর্মীরা জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন।
