২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় অস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে অস্ত্রসহ ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 05:35 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

রোববার রাতে উপজেলার আমিরাবাদ থেকে গ্রেপ্তার শফিকুর রহমান শফি (২৪) সংগঠনটির সাথী পর্যায়ের নেতা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটটি মামলা মাথায় নিয়ে শফি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে পশ্চিম কলাউজানে তার বাড়ি থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

“শফি লোহাগাড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। বিভিন্ন সময়ে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের নেতৃত্ব দিত সে,” বলেন ওসি।