২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে ৬ ঘণ্টা চলাচল বন্ধ

খাগড়াছড়িতে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

সদর থানার ওসি মো. শামসুদ্দিন ভুইয়া জানান, সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের আলুটিলা শিলাছড়ি বড়ব্রিজ এলাকায় একটি ট্রাক উল্টে গেলে জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সেনাবাহিনীর রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর পর বিকাল ৪টায় চলাচল স্বাভাবিক হয়।

যান চলাচল বন্ধ থাকায় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে জানান তিনি।

বড়ব্রিজ এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএসআই) শফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে আমের চারা ভরতি ট্রাকটি উল্টে যায়।

তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।