২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ সদরে বাসায় গ্যাসের পাইপ বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 11:57 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

শুক্রবার সকালে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার বিস্ফোরণে মারাত্মক আহত নিপুল (৪০) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এঘটনায় বৈদ্যুতিক মিস্ত্রী নিপুলের স্ত্রী শিখা রাণীও (৩৫) মারাত্মক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ফতুল্লা মডেল থানার এস আই আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টায় কাশীপুর খিল মার্কেট এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাসায় বিকট শব্দে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে দগ্ধ হন নিপুল ও তার স্ত্রী শিখা।

“তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে নিপুলের মৃত্যু হয়। শিখার অবস্থাও আশঙ্কাজনক।”