২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ট্রলার থেকে ৮ মালয়েশিয়াগামী উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ফিশিং ট্রলার থেকে অবৈধ পথে আট মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধারের সময় চার মাঝি মাল্লাকেও আটক করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের গোয়েন্দা শাখার স্টাফ অফিসার লেফট্যানেন্ট কমান্ডার দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর মাঝিরঘাট থেকে মাছ ধরার ট্রলারটি নিয়ে তারা রওনা হয়। টেকনাফ অঞ্চল দিয়ে সাগর পথে মালয়েশিয়া যেতে তারা রওনা হয়েছিলেন বলে উদ্ধারকৃতরা জানিয়েছে।

“দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন। উদ্ধার আট জনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক চার মাঝি মাল্লাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।”

কোস্টগার্ড কর্মকর্তা দুরুল হুদা জানান, কোস্টগার্ডের টহল জাহাজ ‘পোর্টা গ্রান্ডে’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে মাছ ধরার ট্রলারটিকে আটক করে।