২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

ফেনীতে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

গ্রেপ্তার ওমর ফারুক মোহন ওরফে মাহিন (৩৫) অবরোধ-হরতালে নাশকতার একাধিক মামলার আসামি।

শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তারের পর মাহিনের দেওয়া তথ্য অনুযায়ী শহরের রামপুর এলাকার রামপুর বালিকা বিদ্যালয়ের পাশে জাহান মঞ্জিল থেকে একটি একনলা শুটারগার উদ্ধার করা হয়।”

দাগনভূঞা উপজেলার দক্ষিন জায়লস্কর গ্রামের মাহিন ফেনী শহরের রামপুর এলাকায় জাহান মঞ্জিলে ভাড়া থাকতেন। তিনি জায়লস্কর ইউনিয়ন যুবদলের নেতা।

পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, তিন মাসের হরতাল অবরোধের সময় ফেনীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হাতবোমা হামলা, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় দুটি কর্ভাড ভ্যানে আগুন দিয়ে চালককে হত্যার মামলা রয়েছে মাহিনের বিরুদ্ধে।