যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ দুজন।
আহত ও নিহত কারও পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে পেছন থেকে একটি গাড়ি একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে এর আরোহী ২০ বছর বয়সী এক নারী নিহত হন।
আশপাশের লোকজন ভ্যান আরোহী দুই বছর বয়সি এক ছেলে শিশু ও পঁচিশ বছর বয়সি এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হতাহতদের একজনের সঙ্গে অন্যজনের সম্পর্ক জানা যায়নি।
