চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের ঝিলপাড়ে এই দুর্ঘটনায় মৃত আনোয়ার হোসেন পাটোয়ারী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
হাইমচর থানার ওসি মো. ওয়ালি উল্যা জানান, সন্ধ্যায় পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের ঝিলপাড়ে হাঁটার সময় ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে আনোয়ার হোসেন পাটোয়ারীর মৃত্যু হয়।
