২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 09:35 AM

Updated : 22 Aug 2022, 12:08 PM

নিহতদের একজন উপজেলার পারকোলা গ্রামের মাছ ব্যবসায়ী সুনীল হালদার (৬০)। বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গাড়দহ হাটখোলায় নগরবাড়ি-বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল  মহাসড়ক থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, দুই গাড়ির সংঘর্ষে সুনীলসহ অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

সুনীলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।