চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় নিহত ১
চট্টগ্রামের চান্দগাঁও থানার কাজীর হাট এলাকায় টেম্পোর ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত সন্তোষ দে (৪৫) বোয়ালখালী উপজেলার বিদগ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের নায়েক মো. হামিদ জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহদ্দারহাটগামী একটি টেম্পো সন্তোষকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে বলে নায়েক হামিদ জানান।
