২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কভার্ড ভ্যান চাপায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কভার্ড ভ্যান চাপায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2015, 02:53 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

নিহত মোরশেদ আলম ফারুক (২৮) উপজেলার কামদেবপুর গ্রামের মোস্তাকিনের ছেলে। তিনি কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারীর কাজ করতেন।

বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলের কাজে একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান ফারুক। কাজ শেষে সাইকেলে করে কর্মস্থলে ফেরার পথে একলাশপুর বাজারের পাশে একটি কভার্ড ভ্যান পেছন থেকে ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় কভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে বলে বেগমগঞ্জের ওসি আইনুল হক জানান।