২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক তরুণীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 09:04 AM

Updated : 22 Aug 2022, 12:05 PM

বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের  বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

হতাহতরা সবাই বাসযাত্রী। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।

মহাসড়ক পুলিশের সালনা থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান,  সকাল ৬টার দিকে বাইমাইল এলাকায়  গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী (১৮) নিহত হন।

আহত সাত বাস যাত্রীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত এই দুজনেরও নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক  আব্দুল সালাম সরকার জানান।

এই দুর্ঘটনায় আহত আলম (৩৫), সুরূপা (২২), মাসুদ (৩০), হাবিজ উদ্দিন (৪০) ও ইসমাইলকে (৩৪) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইসমাইল ও হাবিজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে আগের দিন দুপুরে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কভার্ডভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন।

নিহত মিতালী পারভিন (৩৪) পাবনার চাটমোহর থানা এলাকার আমির হামজার স্ত্রী। ভাইয়ের সঙ্গে মটরসাইকেলে চড়ে গাজীপুর থেকে সাভার যাচ্ছিলেন তিনি।

কভার্ডভ্যানের ধাক্কায় মটরসাইকেল  থেকে রাস্তায় পড়ে যান মিতালী। পরে কভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এসআই সাইফুল জানান।