শিবগঞ্জ পৌর মেয়র বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা শামীম কবীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর জানান, সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ পেয়েছেন তিনি।
“শিবগঞ্জ পৌরসভার মেয়র শামীমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল হয়েছে। আদালতে সেই অগিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার আইন মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি মইনুল ইসলাম জানিয়েছেন।
সবগুলো মামলাই ২০১৪ সাল ও তার আগে দায়ের করা হয় বলে জানান তিনি।
