২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কালিরহাট মশারির মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাকিব (১০) উপজেলার কল্যান্দী উত্তরপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে এবং  কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশা চালক রুবেলকে আটক করেছে।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, কালিরহাট মশারির মিলের সামনে বিশ্বনন্দী ফেরি ঘাটগামী অটোরিকশাটি সাইকেল আরোহী শিহাবকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাসহ চালক রুবেলকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বলে জানান ওসি।