২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার বিকালে সেনাপ্রধান বঙ্গভবনে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতের সময় সেনা প্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি এ সময় সেনাবাহিনীর উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. আবদুল হান্নান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় হাই কমিশনার রাষ্ট্রপতিকে জানান, তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করছেন।”

রাষ্ট্রপতি এ সময় আব্দুল হান্নানকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।