আশুলিয়ায় ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
সাভারের আশুলিয়ায় এক ইটভাটা মালিকের বাড়ি থেকে ২০ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে টঙ্গাবাড়ী এলাকায় ব্যবসায়ী বশির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান।
গৃহকর্তা বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ১০/১২ জনের একটি ডাকাত দল তার ছয়তলা বাড়ির পিছনের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে।
“তারা বাড়ির সাবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ইট বিক্রির ২০ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন সেটসহ কয়েকলাখ টাকার মালামাল লুট করে।”
বশির আরও বলেন, ডাকাতরা তাকে, তার ছেলে নাজিম উদ্দিন, স্ত্রী রোকসানসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করে।
