২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির বিচারক পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক পদে প্রার্থিতার আবেদন করেও তা প্রত্যাহার করেছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 10:58 AM

Updated : 22 Aug 2022, 12:05 PM

জুনে নেদারল্যান্ডসের হেগে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ওই পদের জন্য বাংলাদেশের মনোনীত প্রার্থী আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক ‘পারিবারিক কারণে’ তার আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন।

সাবেক এই প্রধান বিচারপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার মায়ের একমাত্র সন্তান। তার বয়স এখন ৮৯ বছর এবং তিনি অসুস্থ। মায়ের এই অবস্থায় আইসিসিতে ছয় বছর কাজ করা আমার জন্য কঠিন হবে।”

গতবছর ফিলিপাইনের মরিয়ম ডিফেন্সর সান্তিয়াগো পদত্যাগ করায় আইসিসির ওই বিচারক পদটি শূন্য হয়।

২০১২ সালে নয় বছরের জন্য নির্বাচিত হলেও তিনবছর দায়িত্ব পালনের পর মরিয়ম অসুস্থতার কারণে পদত্যাগ করেন।