২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতদিন বিদ্যুৎ নেই শৈলকুপার ১৬ গ্রামে

ঝড়ের পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৬টি গ্রামে সাতদিন ধরে বিদ্যুৎ নেই।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

গত রোববার রাতে ঝড়ে সিদ্দি, বাকই, ধুলিয়াপাড়া, খন্দকবাড়িয়া, মির্জাপুর, কাতলাগাড়ি, পুরাতন বাখরবা, চরবাখরবা, সারুটিয়া, নাদপাড়া, নবগ্রাম, ছোটমৌকুড়ি, বড়মৌকুড়ি, ব্রহ্মপুর পাখরবাড়েসহ ১৬ গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।

পল্লী বিদ্যুতের শৈলকুপার সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল হাকিম জানান, প্রচণ্ড ঝড়ের সঙ্গে বড় বড় শিলাপাতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়।

ঝড়ে ২২টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং অন্তত চারশ জায়গায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিড়ে লণ্ডভণ্ড হয়ে যায়।

এতে উপজেলার ৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

নতুন খুঁটি স্থাপন ও লাইন মেরামতের পর অর্ধেক গ্রামে পুনরায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে বলে জানান তিনি।

</div>  </p>