২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে অস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্রসহ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার ভোরে উপজেলা সদরের ইয়াকুব নগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মো. পারভেজ (২০) শিবিরের পৌর সদর এক নম্বর ইউনিয়নের সভাপতি বলে স্থানীয়রা জানান।

পারভেজের বাড়ি থেকে একটি রিভলবার, দুইটি রামদা, ছয়টি কিরিচ ও সাতটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার এসআই মাকসুদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পারভেজ সীতাকুণ্ড এলাকায় বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত। ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াকুব নগরে পারভেজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

এসময় বাসায় তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান এসআই মাকসুদ।