২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী নিহত

চট্টগ্রামে ট্রাকের নিচে চাকা পড়ে নিহত হয়েছে চালকের সহকারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শুক্রবার দুপুরে সদরঘাট থানার মাদারবাড়ির পানির ট্যাংক এলাকার ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ (২৫) সাতক্ষীরা জেলার জাউডাঙ্গা ‍উপজেলার রবিউলের ইসলামের ছেলে।

ট্রাকটির চালক সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের পেছনের পাংচার হওয়ার সামনের চাকা পাল্টানোর সময় চাকাটি সোহাগের শরীরের উপর পড়লে সে আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ জানান, একটার দিকে সোহাগকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।