২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বাস ধর্মঘটের দ্বিতীয় দিন

বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে বুধবার ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার রাতে বাসে যাত্রী উঠনো নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে ও বুধবার দুপুরে টুঙ্গিপাড়া ও খালেকের বাজার এলাকায় মাহেন্দ্র চালকরা বাস শ্রমিকদের মারধর করলে সাত শ্রমিক আহত হয়।

এ সময় দুটি বাস ও দুটি মাহেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায়  বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ধর্মঘটের ডাক দেয় জেলা বাস মালিক সমিতি।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সরোয়ার জানান, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ যান চলাচল করেছে। এসব যান চলাচল বন্ধ ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক দিয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। সড়কে ধর্মঘট চলায় সাধারণ যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যাত্রীদের হেঁটে বা রিকশা-ভ্যানে করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।