২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় দখলদারের হামলায় ৫ বনকর্মী আহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকারি বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলায় পাঁচ বনকর্মী আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং চারজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণের বন বিভাগীয় কর্মকর্তা মো. আব্দুল আউয়াল সরকার জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বনবিভাগের বিশাল এলাকা দখল করে শতাধিক বাড়ি তৈরি করেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর একজন নির্বাহী মাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও বনকর্মীরা বুলডোজার নিয়ে উচ্ছেদের জন্য ঘটানাস্থলে যাচ্ছিল।

পথে উখিয়ার দক্ষিণ স্টেশনে দখলদাররা অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পাঁচ বনকর্মী আহত হন।

এ ঘটনার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান আওয়াল।

ঘটনাস্থল থেকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্ছেদ অভিযান চালানো হবে।